বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:২৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

১০০বছর বাঁচতে পারেন চারটি খাবারের গুনে

logoখবরের সময় ডেস্ক:শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, রাত ৩:৩৮ সময় 0494
১০০বছর বাঁচতে পারেন চারটি খাবারের গুনে

১০০বছর বাঁচতে পারেন চারটি খাবারের গুনে

খবরের সময় ডেস্ক:
১০০বছর বা তারও বেশি সময় বাঁচতে চান,দীর্ঘায়ু পাওয়ার ইচ্ছা বেশির ভাগ মানুষেরই থাকে। কিন্তু শুধু দীর্ঘায়ু পেলেই হল না,তার সঙ্গে চাই সুস্থ ভাবে বাঁচাও। সুস্থ ভাবে বাঁচার জন্য কী করবেন? প্রথমেই বাদ দিতে হবে ধূমপানের অভ্যাস। কমাতে হবে মদ্যপান। আর ভাল রাখতে হবে মন। মানসিক চাপও কমিয়ে দেয় আয়ু। মোটামুটি এই কয়টি বিষয় তো সকলের জানা। দীর্ঘায়ু পেতে এগুলোর সঙ্গে  খাদ্যাভ্যাসেও আনতে হবে বদল। অতিরিক্ত ভাজাভুজি, মিষ্টি এবং নোনতা খাবারও বাদ দিতে হবে। আর নিয়ম করে খেতে হবে কয়েকটি খাবার। খবর আনন্দবাজার পত্রিকার।
কোন কোন খাবার বাড়িয়ে দিতে পারে আয়ু। এমন চারটি খাবার নিয়ম করে খেলে ১০০ পর্যন্ত সুস্থ ভাবে বেঁচে থাকা সম্ভব।
মধু: হৃদরোগ এবং ক্যানসারের আশঙ্কা অনেক খানি কমিয়ে দিতে পারে মধু। রোজ নিয়ম করে এক চামচ খাঁটি মধু খেলে এই অসুখগুলোর আশঙ্কা অনেক কমে যায়। স্তন, যকৃত এবং অন্ত্রের ক্যানসারের আশঙ্কা অনেক কমে মধু খেলে। দীর্ঘ দিন সুস্থ ভাবে বাঁচা সম্ভব এর প্রভাবে।
ছাগলের দুধ: ছাগলের দুধেও এমন কিছু উপাদান রয়েছে, যেগুলো ক্যানসার প্রতিহত করতে সাহায্য করে। যে মহিলারা নিয়মিত ছাগলের দুধ খান, তাদের স্তনের ক্যানসারের আশঙ্কা অনেক কমে যায়। তবে কতটা পরিমাণে এই দুধ খাবেন, তা চিকিৎসকের থেকে জেনে নেওয়া উচিত।

বেদানা: দীর্ঘায়ু পাওয়ার বিষয়ে অনেক সাহায্য করতে পারে এই ফল। এর নানা ভিটামিন রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয়, কিন্তু তার পাশাপাশি রয়েছে আরও অনেক গুণ। বেদানা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। বেদানার কয়েকটি উপাদান পেশির ক্ষয়ের পরিমাণ অনেক কমিয়ে দিতে পারে। এ ছাড়াও বার্ধক্যজনিত নানা অসুখ, স্নায়ুর নানা সমস্যাও কমিয়ে দিতে পারে বেদানার বেশ কয়েকটি উপাদান। ফলে নিয়মিত একটি করে বেদানা খেলে বার্ধক্যের ছাপ কম পড়ে শরীরে।
কাঁচকলা: দীর্ঘায়ু পেতে নিয়মিত কাঁচকলা খান। এটিও দারুণ কাজের। রক্তচাপের কারণে অনেকেই হৃদরোগের মতো সমস্যায় আক্রান্ত হন। কাঁচকলা নিয়মিত খেলে এই সমস্যা কমে। কারণ এটির নানা উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়াও কিডনির ক্যানসার প্রতিহত করতে পারে কাঁচকলার কয়েকটি উপাদান।

বিষয়- স্বাস্থ্য, লাইফ স্টাইল, স্বাস্থ্য ও শিক্ষা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর