বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:২৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুর মহানগরীর পলাশোনায় স্মার্ট এগ্রো‘র বাউন্ডারি নির্মান করে অবৈধভাবে ফসলী জমি দখলের চেষ্টা

logoআনিসুল ইসলাম,গাজীপুর:শনিবার, ৪ মে ২০২৪, রাত ৮:০ সময় 0309
ছবি: নীড় প্রকল্পের সুউচ্চ বাউন্ডারী

ছবি: নীড় প্রকল্পের সুউচ্চ বাউন্ডারী

আনিসুল ইসলাম,গাজীপুর:
গাজীপুরের গাছা থানাধীন পলাশোনা এলাকায় অবৈধভাবে খাল ও নিরীহ কৃষকের জমি  দখল করে চারপাশে সুউচ্চ  বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে স্মার্ট এগ্রো সাবেক নীড় নামে ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে।
৩৬ নং ওয়ার্ড পলাশোনা এলাকায় গিয়ে দেখা যায় সুকৌশলে প্রভাব খাটিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছেন নীড় কোম্পানি। নীড় কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ হলে তারা রাতারাতি স্মার্ট এগ্রো নাম করন করে কৌশলে অবৈধ দখলের চেষ্টা অব্যাহত রেখেছে।


এলাকাবাসী জানান,গিলার টেকের মজিবুর রহমান,জৈনা,কামাল,আলমাছ এই কোম্পানির ভয়ে তাদের জমি কমদামে বিক্রি করে অন্যত্র চলে যায় ।
 
ভুক্তভোগী রমজান আলী বলেন,দীর্ঘ ২৫ বছর যাবৎ আমরা এই এলাকায় বসবাস করে আসছি। কিন্তু হঠাৎ করেই  নীর নামক কোম্পানি এলাকায় এসে কিছু জমি কিনে শতশত বিঘা জমি দখলের চেষ্টা করছেন। তিনি আরো বলেন,আমার স্ত্রীর জমি তারা দখল করে নিতে চাচ্ছে,আমি বাধা দিলে ভয়ভীতি প্রদর্শন করেন। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন,কোম্পানির অবৈধভাবে দখল বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী ও গাজীপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছি ।
স্মার্ট এগ্রো ( সাবেক নীড় কোম্পানি) এর  ম্যানেজার  মো. শহীদ মিয়া বলেন,আমরা আমাদের জায়গায় বাউন্ডারি ওয়াল নির্মাণ করতেছি। যদি কারো জমি ভিতরে থাকে কথা বলে টাকা দিয়ে সমাধান করছি। 


এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর মো. ইকবাল হোসেন মোল্লা বলেন, নীড় নামক কোম্পানি এখন স্মার্ট এগ্রো হয়ে গেলো কি করে? ইকবাল আরও বলেন সরকারি খাল ঘেঁষে বাউন্ডারি ওয়াল করছে । এটা আগামী প্রজন্মের জন্য একটা বড় হুমকি স্বরুপ। এলাকায় অল্প অল্প জমি কিনে পুরো এলাকা বাউন্ডারি নির্মাণ করচে তারা। সাধারণ মানুষকে জিম্মি করে উনারা ভিতর থেকে জমি নিবে। কর্তৃপক্ষের কাছে আমার একটাই দাবি মানুষের জমি ভিতরে রেখে জোর করে বাউন্ডারি না করার। 

এদিকে এ বিষয়ে জানতে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন,আমি অভিযোগ পেয়ে এসিল্যান্ডকে দিয়েছি ব্যাবস্থা নিবে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, জনদূর্ভোগ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর