শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ২:২ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

কক্সবাজারে ট্রলারে পাওয়া ১০জনের মধ্যে ৬ জনের মরদেহ হস্তান্তর

logoসোহেল রানা,চট্রগ্রামমঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩, রাত ১২:৪৬ সময় 0192
কক্সবাজারে ট্রলারে পাওয়া ১০জনের মধ্যে ৬ জনের মরদেহ হস্তান্তর

কক্সবাজারে ট্রলারে পাওয়া ১০জনের মধ্যে ৬ জনের মরদেহ হস্তান্তর

সোহেল রানা,চট্রগ্রাম:
 কক্সবাজারের নিকটবর্তী নাজিরারটেক সমুদ্র উপকূলে ভেসে আসা ট্রলার থেকে উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ছয়জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন।


সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে এসব মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলাপাড়ার সামশুল আলম প্রকাশের মরদেহ গ্রহণ করেন তার স্ত্রী রোকেয়া বেগম, চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকার তারেকের মরদেহ গ্রহণ করেন বাবা জসিম উদ্দিন, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের সওকত উল্লাহর মরদেহ গ্রহণ করেন ভাই আয়াত উল্লাহ, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মোহাম্মদ শাহজাহানের মরদেহ গ্রহণ করেন স্ত্রী হাফিজা বেগম, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের গণি ওসমানের মরদেহ গ্রহণ করেন মা জহুরা বেগম ও একই ইউনিয়নের নুরুল কবিরের মরদেহ গ্রহণ করেন বাবা মোহাম্মদ হোসান।


জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, আমরা নিহত ১০ জনের মধ্যে ছয়জনের মরদেহ শনাক্ত করে হস্তান্তর করেছি। এ সময় দাফনসহ অন্যান্য খরচের জন্য প্রাথমিকভাবে ওই পরিবারগুলোকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।


পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, ছয়জনের মরদেহ স্বজনরা শনাক্ত করার পর যাচাই-বাছাই শেষে হস্তান্তর করা হয়েছে। অপর চারজনের মরদেহ মর্গে রয়েছে। হস্তান্তর হওয়া এবং না হওয়া সব মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করার পর পরিচয় আরও নিশ্চিত হওয়া যাবে। যে ছয়জনের মরদেহ হস্তান্তর হয়েছে, তাদের থানায় এজাহার জমা দিতে বলা হয়েছে। এজাহার পাওয়ার পর মামলা হবে। 


স্থানীয় জেলেরা জানান, সাগরের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারটির কিছু অংশ ডুবে ছিল। পরে অপর একটি ট্রলার বিশেষ ব্যবস্থায় ট্রলারটিকে টেনে শনিবার সন্ধ্যায় নাজিরারটেকে নিয়ে আসে। ভাটার পর রোববার সকালে ট্রলারটির ভেতরে মানুষের হাত-পা দেখা যায়। তখনই পুলিশকে খবর দেওয়া হয়। এরপর ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার শুরু হয়। ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো অর্ধগলিত হওয়ায় কাউকে ভালোভাবে চেনা যায়নি। তবে অনেকের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল।

বিষয়- ঘটনা-দুর্ঘটনা, প্রশাসন, উদ্ধার,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর