শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:১১ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

logoশেখ রাজীব হাসানসোমবার, ৯ মে ২০২২, রাত ১২:৪৯ সময় 0258
শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

শেখ রাজীব হাসান,গাজীপুরঃ
 ৭ই মে,২০২২ইং রোজ শনিবার গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা স্বাধীনতা পদক প্রাপ্ত শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ১৮তম শাহাদাৎ বার্ষিকী। মরহুমের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টঙ্গী ও গাজীপুরবাসী দিনটিতে ব্যাপক কর্মসূচী পালন করছে। এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে শহীদ আহসান উল্লাহ মাস্টার (এমপি) স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিশেষ কর্মসুচি পালন করছে। কর্মসুচির মধ্যে রয়েছে আলোচনা সভা,স্মরণ সভা,দোয়া মাহফিল,গণভোজ ও বিশেষ স্মরণিকা প্রকাশ।


৭ই মে রাতের প্রথম প্রহরে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুপার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন টঙ্গী ও গাজীপুরসহ দেশের বিভিন্ন্থোনে থেকে আগত আওয়ামীলীগ,শ্রমিকলীগ,মহিলালীগ,যুবলীগ, স্বে”ছাসেবকলীগ,ছাত্রলীগ,মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীগণ।



আজ শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি ১৮তম শাহাদাৎ বার্ষিকীতে তার পিতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার বাদী তার ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি তার বড় ভাইয়ের হত্যা মামলার রায় বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ও অবিলম্বে তার বড় ভাই আহসান উল্লাহ মাস্টারের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান।


গাজীপুরের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা প্রয়াত আহসান উল্লাহ মাষ্টার ১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের পূবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টার জন্মগ্রহণ করেন। তার পিতা শাহ্ সুফী আলহাজ্ব আব্দুল কাদের, মাতা হাজী রুসতুমুনন্নেছা। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের দুই বার চেয়ারম্যান,এরপর গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি গাজীপুরে সে সময় তাঁর সাংগঠনিক দক্ষতা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে এলাকায় জনপ্রিয় নেতায় পরিণত হয়েছিলেন। এছাড়াও তিনি শ্রমিকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে শ্রমিক নেতা হিসেবে দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেন।



উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামাত জোট সরকারের আমলে গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য প্রখ্যাত  শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার তার নিজ বাসভবন টঙ্গীর নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন। ওই দিন ১০নং ওয়ার্ড স্বেচ্ছা সেবকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখাকালীন সময়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আহসান উল্লাহ মাস্টার এমপি।

বিষয়- জাতীয়, সংগঠন, আলোচনা, শোক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর